Logo

ডিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ১

Reporter Name / ৭২ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে কমলগঞ্জ থানা এলাকা থেকে ১৪ বোতল ভারতীয় মদসহ রমেশ রবিদাস (২৭) নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২৫ নভেম্বর এসআই এইচ এম মাহমুদুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল কমলগঞ্জ থানাধীন ভারতীয় সীমান্তবর্তী ধলই চা বাগানে অভিযান পরিচালনা করে।

বিকেলে মাধবপুর ইউনিয়নের ধলই চা বাগানের বর্ডার লাইনের জনৈক রমেশ রবিদাসের বসতঘরে তল্লাশি করে ১৪ বোতল (১০.৫ লিটার) ভারতীয় মদ জব্দ করা হয়। অবৈধ মাদক দ্রব্য নিজ হেফাজতে রাখায় রমেশ রবিদাসকে আটক করা হয়। আটককৃত রমেশ রবিদাস ধলই চা বাগানের গঙ্গারাম রবিদাসের ছেলে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!