Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে জিপিএ-৫ পেয়েছে-১১৩ জন ।। পাসের হার- ৭১.৯৮%

রিপোটার : / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ২০২৩ সনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন। উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৩৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭০১ জন। উপজেলায় গড় পাসের হার শতকরা ৭১.৯৮ ভাগ। ফলাফলে সাফল্যের ধারাবাহিকতায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ১১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
রোববার ফলাফল প্রকাশের পর কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, ২০২৩ সনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ২৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৭ জন পাস করেছে। এর মাঝে ১১১ জন জিপিএ-৫ পেয়েছে, পাসের হার ৯৯.৬৬ ভাগ। এছাড়া কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয় থেকে ৯৫০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ২টি জিপিএ-৫সহ পাস করেছে ৭০৭ জন, পাসের হার শতকরা ৭৪.৪২ ভাগ।
শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ থেকে ৬৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৪২৭ জন, পাসের হার ৬২.২৪ ভাগ। আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে ৩০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ১৮০ জন, পাসের হার ৫৯.২১ ভাগ। হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজ থেকে ৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৩২ জন, পাসের হার ৮২.০৫ ভাগ এবং পতনঊষার স্কুল এন্ড কলেজ থেকে ৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৫৮ জন, পাসের হার শতকরা ৬৭.৪৪ ভাগ
এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলীম পরীক্ষায় কমলগঞ্জ উপজেলায় সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৭৬ জন, পাসের হার ৯৭.৪৩ ভাগ।
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন এ তথ্যটি নিশ্চিত করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!