Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ অভিনেত্রী কমলগঞ্জের জ্যোতি সিনহা

রিপোটার : / ৫৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। আজ দীপার সবকিছু ভালো লাগছে’। এশিয়ান শর্টফিল্ম ও সেরা ওম্যানস শর্টফিল্ম নির্বাচিত হয়েছে চলচিত্রটি। ইন্দো-সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরার পুরস্কার পেলো বাংলাদেশের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। জুরি বোর্ডের বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মানও অর্জন করেছেন এই চলচ্চিত্রের অভিনেত্রী জ্যোতি সিনহা।

অভিনেত্রী ” জ্যোতি সিনহা ” রক্তে শিল্পসত্তা বহমান। মণিপুরী থিয়েটারে নাট্যপথেই যাত্রা শুরু করে জীবন সম্পর্কে তার ধারণা বদলে যেতে শুরু করে। তার কাছে নাটক শুধু বিনোদন নয়,সত্য – সংগ্রামের হাতিয়ার হয়ে উঠে। 

জ্যোতি সিনহা মঞ্চ নাটককে এতটাই ভালোবেসে ফেলেল, যতইদিন যাচ্ছে, নিজেকে মঞ্চ নাটকের সঙ্গে আরও বেশি করে জড়িয়ে নিয়েছেন। বলা যেতে পারে নাটকের সঙ্গে আত্মার সম্পর্ক তৈরি করে নিয়েছেন।নিঃশ্বাস-প্রশ্বাস সবই নাটক, থিয়েটার। থিয়েটারের ভালোই তার ভালো থাকা। ব্যক্তিজীবনের ভালো লাগা বা খারাপ লাগা নিয়ে কখনও ভাবেন -নি। তার ভাবনায় নাটক,থিয়েটার, অভিনয়। 

বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছেন। অভিনয় দক্ষতা তার এক কথায় অসাধারণ। বিশেষ করে মঞ্চ নাটকে তার যে অভিনয় দক্ষতা,যারাই দেখেছেন মুগ্ধ হয়েছেন।সে মঞ্চ নাটকের এক অসামান্য অভিনেত্রী। তার অভিনয় দক্ষতার রূপকার লেখক – নাট্যকার, নাট্যনির্দেশক শুভাশিস সিনহা। দেশের প্রান্তিক জনপদ কমলগঞ্জের ঘোড়ামারা গ্রামেই মণিপুরী থিয়েটারের নাট্যকর্মী হয়েই অভিনয়ে সুচনা। জ্যোতি সিনহার শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মানও অর্জন করায় আনন্দিত  মণিপুরী থিয়েটার, আনন্দিত কমলগঞ্জবাসী। জ্যোতি সিনহা তার স্বজন, শুভাকাঙ্ক্ষী,  নাট্যপ্রেমী, দর্শক ও আলোচকরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। 

চলচ্চিত্রটির নির্মাতা শুভাশিস সিনহা। ধর্ষণ একটি মেয়ের জীবনে কী বিপর্যয় তৈরি করতে পারে, তার এক অভিনব রূপায়ণ নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আজ দীপার সবকিছু ভালো লাগছে।  দীপার চরিত্রে অভিনয় করছেন মঞ্চের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতি সিনহা। সিনেমাটির গল্প-চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শুভাশিস সিনহা। সম্প্রতি ইন্দো-সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে সিনেমাটি ৩টি অ্যাওয়ার্ড অর্জন করেছে। সেরা এশিয়ান শর্টফিল্ম, সেরা ওম্যান’স শর্টফিল্ম এবং সিনেমাটির অভিনেত্রী জ্যোতি সিনহা পেয়েছেন জুরি বোর্ডের বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। উৎসবে বিশ্বের নানান দেশের ৭০টি সিনেমা প্রদর্শিত হয়। আগামী জানুয়ারিতে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে ছবিটি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!