Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নৌকা মার্কায় ভোট দিলে শ্রীমঙ্গলের উন্নয়ন অনিবার্য…আহমদ হোসেন

রিপোটার : / ২৯৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। যে উন্নয়ন করতে পারবে মানুষ তাকেই ভোট দিতে চায়। বাংলাদেশের আজকের যে উন্নয়ন সেটা নৌকা মার্কার সরকার ক্ষমতায় আছে বলেই সম্ভব হয়েছে। এই শ্রীমঙ্গল পৌরসভার উন্নয়নের জন্য নৌকামার্কার প্রার্থী সৈয়দ মনসুরুল হকের বিকল্প নেই

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল পেট্টল পাম্প চত্ত্বরে শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর সমর্থনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। তিনি আরো বলেন, নৌকা মার্কায় ভোট দিলে শ্রীমঙ্গলের উন্নয়ন অনিবার্য।

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব এর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্যদেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুর সামাদ আজাদ ডন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, নৌকা মার্কার প্রার্থী মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউছুপ আলী, সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা আছকির মিয়া, সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খান, উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি আব্দুল হাকিম সোলেমান, উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি শহদি হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুমিনুল হোসেন সোহেল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ, বর্তমান সভাপতি মসুদুর রহমান মসুদ, সাধারণ সম্পাদক রাজু দেব রিটন।
সভায় স্বাগত বক্তব্যদেন পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন। এ ছাড়াও সভায় সিলেট বিভাগের বিভিন্ন পৌরসভার মেয়র বৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভায় পৌর এলাকার ৯ ওয়ার্ডের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় সকল বক্তরা একজন সৎ শিক্ষিত যার হাত দ্বারা শ্রীমঙ্গলের নিরঙ্কুশ উন্নয়ন সাধিত হবে সেই অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হককে ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান রাখেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!