Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা গভীর রাতে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিলেন ইউএনও আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি

রিপোটার : / ৬১৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার কমিটি বাতিল করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আশু রঞ্জন দাশকে আহবায়ক এবং মহিম দে’কে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে পূজা উদযাপন পরিষদের কেন্দ্র কমিটি।

জানা গেছে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত এবং সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী স্বাক্ষরিত মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের নতুন আহবায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সেই সাথে বলা হয়েছে বর্তমান জেলা কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে অকার্যকর হওয়ায় এবং বারবার তাগিদ দেয়ার পরও সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের পদক্ষেপ না নেয়ায় কমিটি বাতিল করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন আহবায়ক কমিটিতে বাতিল হওয়া কমিটির অনেক সদস্য রয়েছেন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা এবং নতুন কিছু নেতৃবৃন্দকে যুক্ত করা হয়েছে।

সদ্য ঘোষিত আহবায়ক কমিটির সদস্য সচিব মহিম দে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্র কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, জেলা পূজা উদযাপন পরিষদকে গতিশীল করার লক্ষে জেলা ও উপজেলার সকল নেতাকর্মিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। জেলা পূজা উদযাপন পরিষদের প্রবীণ নেতৃবৃন্দ, আহবায়ক আশু রঞ্জন দাশ এবং কমিটির সকল সদস্যের মতামত,পরামর্শে সংগঠনকে শক্তিশালী ও  পূর্ণাঙ্গ কমিটি গঠনে কাজ করবে নতুন আহবায়ক কমিটি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!