Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

পাত্রখোলা চা বাগানের ক্লাব সড়ক থেকে ৫টি আকাশমনি গাছ চুরি

রিপোটার : / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

দক্ষিনাঞ্চল প্রতিনিধি ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগান থেকে ৫টি আকাশমনি গাছ চুরির অভিযোগ উঠেছে। সম্প্রতি চা বাগানের ভেতরে ক্লাববাংলো সড়কের পাশ থেকে আকাশমনি প্রজাতির মূল্যবান গাছগুরো চুরি হয়। এ ঘটনায় চা বাগান ব্যবস্থাপক থানায় লিখিত অভিযোগ করেছেন।

চা শ্রমিকরা জানান, ন্যাশনাল টি কোম্পানীর কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের ক্লাব বাংলো সড়কের পাশ থেকে সম্প্রতি আকাশমনি প্রজাতির মূল্যবান ৫টি গাছ কেটে চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চুর চক্র। খবর পেয়ে চা বাগান কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত করেছে। এভাবে মাঝেমধ্যে চা বাগানের সেকশন সমুহ থেকেও ছায়াবৃক্ষ হিসাবে গাছ চুরির ঘটনা ঘটছে। ফলে চায়ের উৎপাদনে প্রভাব পড়ছে ও পরিবেশের ব্যাপক ক্ষতি বয়ে আনছে। 

চা বাগানে চায়ের টিলাভূমিতে গাছগাছালি অতিবৃষ্টি ও প্রখর রোদ থেকে রক্ষার জন্য মূলত: চা গাছ লাগানো হয়। যে কারণে চা বাগানের টিলাভূমিতে গাছ একদিকে চায়ের উৎপাদনে ভূমিকা রাখছে আবার পরিবেশের জন্য উপকৃত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পাত্রখোলা চা বাগান শ্রমিকরা জানান, এই বাগানে চা শ্রমিকদের দু’টি গ্রুপ রয়েছে। তাদের দ্বন্দ্ব- সংঘাত নানা সময়েই চলছে। এতে গাছ চুরিসহ নানা অনিয়ম দুর্ণীতির ঘটনাও ঘটছে। ফলে সার্বিকভাবে বাগানের ব্যাপ ক্ষতি বয়ে আনছে। তবে গাছ চুরির ঘটনায় এখনও কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত সভাপতি দেবাশীষ চক্রবর্তী শিপন বলেন, গত কয়েকদিনে চা বাগান থেকে প্রায় ৫০টির মতো গাছ চুরি হয়েছে। 

মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী বলেন, গাছ চুরির বিষয়টি জানতে পেরে বাগানের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তবে ম্যানেজমেন্টের কিছু গাফিলতি থাকায় এমনটা হচ্ছে বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে পাত্রখেলা চা বাগান ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন বলেন, ৫০টি গাছ চুরির বিষয়টি মোটেও সঠিক নয়। পাঁচটি গাছ চুরি হওয়ার ঘটনায় আমরা তদন্ত করেছি এবং কমলগঞ্জ থানায়ও লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশও তদন্ত করছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!