Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রাজনগরে কুপিয়ে হত্যার ৩ দিন পর মামলা : গ্রেফতার-৩

রিপোটার : / ৬১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।।রাজনগর উপজেলায় আব্দুল মালিক (২৮) নামের এক যুবকে বুধবার কুপিয়ে নির্মমভাবে খুন করা হয়। খুনের ঘটনায় ওই এলাকার ৩ জনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নিজগাঁও গ্রামের আব্দুল করিমের পুত্র আব্দুল মালিক। সাথে ছিলেন তাজুল ইসলাম নামের এক ব্যক্তি। তাৎক্ষণিক নিজগাঁও গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে কয়েকজন মুখোশধারী চলন্তগাড়ি গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপাতে থাকে আব্দুল মালিককে। আহত হন তাজুলও। অধিক রক্তক্ষরণের কারনে ঘটনাস্থলেই নিহত হন হতভাগা আব্দুল মালিক।

জানা যায়, উত্তরভাগ ইউনিয়নের নিজগাঁও এলাকায় সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টুর মালিকানাধীন বেশ কিছু জমির দেখাশুনা করতেন আব্দুল মালিক। এডভোকেট মন্টু ঢাকায় থাকার কারণে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছিলেন তিনি। এছাড়াও মন্টু’র মালিকানাধীন জমি নিয়ে বিরোধ রয়েছে তারই মামা নিজগাঁও এলাকার কলা মিয়ার সঙ্গে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা-মোকাদ্দমা পর্যন্ত গড়ায়।

নিহত আব্দুল মালিকের ভাই আব্দুল হাকিম জানান, এডভোকেট আব্দুর রকিব মন্টুর সম্পত্তি দেখাশুনা করতেন আমার ভাই। নিজগাঁওয়ের জমি নিয়ে বিরোধের কারণে কলা মিয়া তার ওপরও ক্ষুব্ধ ছিল। এর আগেও কলা মিয়া বিভিন্ন সময় হুমকি দিয়েছেন আব্দুল মালিককে। আমাদের ধারণা কলা মিয়াই এ ঘটনা ঘটাতে পারে।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) মোঃ ফরিদ উদ্দিন ২০ নভেম্বর শনিবার বলেন, ওই ঘটনায় গেল ১৯ নভেম্বর ৪ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর তদন্তে গিয়ে আমরা গেল শুক্রবার কলা মিয়া (৫৫),তার স্ত্রী ও মেয়েকে গ্রেফতার করি। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। এজহার নামীয় ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!