Logo
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পরিকল্পনামন্ত্রী ফলক উন্মোচন করলেন মনু পারের সৌন্দর্য্যবর্ধন কাজের

রিপোটার : / ২৫৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ ডেস্ক ।। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সারাদেশে কাজের একটা জোয়ার চলছে। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই, যেখানে উন্নয়ন হচ্ছে না। সর্বত্র উন্নয়নের তোলপাড় চলছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর অবিচল ইচ্ছা ও সাহসের কারণে হচ্ছে। তিনি মৌলভীবাজার পৌরসভার বাস্তবায়নে শহরের মনুনদীর পার সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে আজ শুক্রবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এ কাজের মধ্যে রয়েছে ওয়াকওয়ে, ল্যান্ডস্ক্যাপিং, দুর্লভ ফুল ও ফলের গাছ রোপণ, এবং রাস্তার সৌন্দর্যবর্ধনকরণ।
মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভপতি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার নির্বাহি প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পু। এছাড়াও পৌর কাউন্সিলরগণ এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, মসজিদ-মন্দির-গীর্জা সকল কিছু মিলে বাংলাদেশ। হিন্দু-বৌদ্ধ-খৃস্টান, মনিপুরি, সাওতাল, খাসিয়া-গারো সকলের বাংলাদেশ। মানুষে মানুষের কোনো ভেদাভেদ নেই। সকল মানুষ সমান সুযোগ-সুবিধা ও অধিকার নিয়ে বসবাস করবে। সকলে মিলে একটি পরিবার।

বিএনপিকে উদ্দেশ্যে করে পরিকল্পনামন্ত্রী বলেন, রাজনীতিতে নির্বাচনের বিকল্প পৃথিবীতে এখনও কেউ আবিস্কার করতে পারেনি। বিএনপি নির্বাচনে আসবে না, আবার নামে-বেনামে তাদের লোকজন নির্বাচন করবে, এমন কাণ্ড! তিনি বলেন, নির্বাচ করবেন না তারা বলতে পারে। কিন্তু তারা নির্বাচনে বাধা দিতে পারে না।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!