Logo

আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মৌ:বাজার পৌর দল

Reporter Name / ৩৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার॥ আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক, বালিকা) অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতা মৌলভীবাজার শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্বে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জ এর ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান। জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী।
শনিবার ১৩ নভেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার মোট আটটি কাবাডি দল (বালক) ও দুটি বালিকা দল অংশগ্রহণ করে।
প্রথম রাউন্ডে বিজয়ী হয়ে সেমিফাইনালে বড়লেখা কাবাডি দলকে হারিয়ে মৌলভীবাজর পৌরসভা কাবাডি দল এবং কমলগঞ্জ কাবাডি দলকে হারিয়ে মৌলভীবাজার সদর কাবাডি দল ফাইনাল নিশ্চিত করে।
১৮ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় ফাইনাল খেলায় মৌলভীবাজার সদর বালক কাবাডি দলকে হারিয়ে মৌলভীবাজার পৌরসভা বালক কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এবং বালিকা দল প্রতিযোগিতায় মৌলভীবাজার সদর বালিকা কাবাডি দলকে হারিয়ে শিরোপা জিতে নেয় মৌলভীবাজার পৌরসভা বালিকা কাবাডি দল।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!