Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন :: কুলাউড়ায় নৌকার প্রার্থীকে জরিমানা

রিপোটার : / ৬৮০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার জয়চন্ডীতে ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নৌকার প্রার্থী আব্দুর রব মাহাবুবকে ৮ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়াও, স্বতন্ত্র প্রার্থী কমর উদ্দিন আহমদ কমরুকে (আনারস) ৫ হাজার টাকা, ৩ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আতাউর রহমানকে (মোরগ) ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৭ নভেম্বর) রাত ৮টার পর নির্বাচনী আচরণবিধি তদারকিতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে জয়চন্ডী ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সে সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ প্রার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচন আচরণবিধি (দেয়াল ও যানবাহনে পোস্টার, অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প, বিলবোর্ড, যানবাহনে স্টিকার) লঙ্ঘনের দায়ে জয়চন্ডী ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুর রব মাহাবুবকে ৮ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী কমর উদ্দিন আহমদ কমরুকে (আনারস) ৫ হাজার টাকা, ৩ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আতাউর রহমানকে (মোরগ) ২ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা বলেন, ‘গত রাতে উপজেলার বরমচাল ইউনিয়নে ২ চেয়ারম্যান ও ২ সদস্য প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’

জয়চন্ডী ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুর রব মাহাবুব ও স্বতন্ত্র প্রার্থী কমর উদ্দিন আহমদ কমরু জানান, নেতাকর্মী-ভক্ত নিয়ম না জেনে পোস্টার-ব্যানার লাগিয়ে দিয়েছে। সেগুলো সরানো চেষ্টা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী বলেন, ‘নির্বাচনী আচরণবিধি মানতে প্রার্থীদের প্রতীক বরাদ্দের সময় নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু, অনেকে তা মানছেন না। নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত কঠোরভাবে বিধিনিষেধ প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে কুলাউড়ার ১৩টি সহ দেশের ১ হাজার ৭টি ইউপিতে ভোট হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!