Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রোল্যান্ড প্রেন্টিস রনিকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির দাবি

রিপোটার : / ৬৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। একাত্তর সালের বীর মুক্তিযোদ্ধা রোল‍্যান্ড প্রেন্টিস রনিকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার  (১৬ নভেম্বর) সকালে প্রেসক্লাব মিলনায়তনে মৌলভীবাজারের মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও পরিবারের সদস‍্যদের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন করা হয়।

মুক্তিযোদ্ধা রনির পক্ষে বক্তব্য রাখেন, এডভোকেট ডাডলী ডেরিক প্রেন্টিস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেওয়ান আবুল খয়ের চৌধুরী, সাবেক জেলা কমান্ডার জামাল উদ্দিন, সাবেক ডেপুটি জেলা কমান্ডার এস এম মুজিব, সাবেক থানা কমান্ডার মকবুল খান ও শিক্ষাবিদ মায়া ওয়াহেদ। উপস্থিত মুক্তিযোদ্ধারা তাদের বক্তব‍্যে বলেন, রনি প্রেন্টিস একজন কোম্পানি কমান্ডার ছিলেন। যাচাই বাছাই কমিটিতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ উপস্থিত মুক্তিযোদ্ধারা রনি প্রেন্টিসকে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা প্রমাণ করে স্বাক্ষী দিয়েছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিঠির কোন উত্তর দেননি। কেন তাকে তালিকাভুক্ত, গেজেটভুক্ত করা হয়নি তার কোন ব‍্যাখ‍্যা ও দেওয়া হয় নি।

উপস্থিত পরিবারের সদস‍্যরা জানান, রনি প্রেন্টিস একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধার জন‍্য নয়, একজন মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান মর্যাদার জায়গা থেকেই এই স্বীকৃতি চেয়েছেন।

তাই অবিলম্বে রনি প্রেন্টিসকে তালিকাভুক্ত, গেজেটভুক্ত করে প্রকৃত একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দানের দাবি জানানো হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!