Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

শ্রীমঙ্গল ও কমলগঞ্জে আ. লীগের আমলে উল্লেখযোগ্য উন্নয়ন

রিপোটার : / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

ডেস্ক রিপোর্ট ।।

হাওর, নদী, চা বাগান, সমতল ঘেরা মৌলভীবাজার বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এরমধ্যে পর্যটন নগরী হিসেবে খ্যাত দুই উপজেলা কমলগঞ্জ ও শ্রীমঙ্গল। এই দুই জেলায় রয়েছে পর্যটনের অফুরন্ত ভাণ্ডার। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে এই দুই উপজেলাকে ঘিরে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। যা এ দুই উপজেলার অর্থনৈতিক খাত ও জনজীবনকে উন্নীত করেছে অতীতের থেকে ভালো অবস্থানে। 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা মিলে মৌলভীবাজার-৪ আসন। এই আসনের বর্তমান সংসদ সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। ১৯৯১ সাল থেকে ২০১৮ পর্যন্ত টানা ছয়বার এই আসনে সংসদীয় আসনে বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। 

আওয়ামী লীগ সরকারের শাসন মেয়াদে মৌলভীবাজারের এই এলাকাটিতে সম্পন্ন হওয়া উন্নয়নমূলক প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- 

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার উল্লেখযোগ্য উন্নয়ন

  • পল্লীসড়ক উন্নয়ন ২২৭ কিলোমিটার।
  • পল্লীসড়ক রক্ষণাবেক্ষণ ৪০২ কিলোমিটার।
  • সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক ব্রিজসহ উন্নয়ন, ব্যয় ২২৯.৫৫ কোটি টাকা।
  • ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ ১২টি।
  • উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন নির্মাণ ২টি।
  • আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর নির্মাণ ১৭৬১টি।
  • শ্রীমঙ্গলে বিসিক শিল্পনগরী স্থাপন (৪৯.১৪ কোটি টাকা)।
  • মানবিক সহায়তা খাতে উপকারভোগীর সংখ্যা ১০,৬০,৫১০ জন।
  • শ্রীমঙ্গল ও কমলগঞ্জে ৫০০ আসন বিশিষ্ট জেলা পরিষদ অডিটরিয়াম নির্মাণ।
  • শিক্ষাখাতে উন্নয়ন ২৯৬ কোটি টাকা 
  • স্বাস্থ্যখাতে বরাদ্দ উন্নয়ন ২৩ কোটি টাকা।
  • কৃষি খাতে সহায়তা ২২.৩৭ কোটি টাকা।
  • নিরাপদ পানীয় জল খাতে ব্যয় ১৩৬.০৮ কোটি টাকা।
  • সামাজিক নিরাপত্তা খাতে সহায়তা ২০ কোটি টাকা।
  • চা শ্রমিকদের আর্থিক অনুদান ৫৪ কোটি টাকা।
  • চা শ্রমিকদের গৃহ নির্মাণ ৮০টি।
  • চা বাগানে প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও জাতীয়করণ।
  • শ্রীমঙ্গল সরকারি কলেজে ২টি একাডেমিক ভবন নির্মাণ।
  • শ্রীমঙ্গলে উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ কলেজ স্থাপন।
  • কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয় ও কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণ।
  • বর্মাছড়া চা বাগানে সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা।
  • কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণ।
  • উভয় পৌরসভায় ৪০ কিমি ড্রেনেজ নির্মাণ
  • কমলগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ।
  • কমলগঞ্জ পৌরসভায় পানি শোধনাগার নির্মাণ।
  • কমলগঞ্জে মডেল মসজিদ নির্মাণ

মৌলভীবাজার-৪ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও অংশ নিবেন বর্তমান সংসদ সদস্য বিশিষ্ট পার্লামেন্টারিয়ান উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। তিনি শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী। এলাকার উন্নয়নকে তরান্বিত করতে এবং এর ধারাবাহিকতা ধরা রাখতে আবারও এবছর আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি। 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!