Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

মৌলভীবাজারের একগুচ্ছ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রিপোটার : / ১৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

মৌলভীবাজার প্রতিনিধি ।। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মৌলভীবাজারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালের দিকে এই উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 

তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন। এছাড়া সদর উপজেলার শমসেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজনগর উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন জেলার ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করেন। 

এ সময় মৌলভীবাজার প্রান্তে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মনজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান প্রমুখ। 

এ সময় অতিথিরা কমলগঞ্জ উপজেলার উপকারভোগী ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি ও দলিল তুলে দেন। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন মুর্শেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, রাজনগরের উপজেলা চেয়ারম্যান শাজাহান খান, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল, সময় টিভির জেলা প্রতিনিধি শাহ অলিদুর রহমান প্রমুখ।

এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের কর্মকর্তা, রাজনীতিবদ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!