Logo
সংবাদ শিরোনাম :
ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত রাজকান্দি রিজার্ভ ফরেস্টে কাটা হচ্ছে টিলা ও গাছ সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুর ববের শুভেচ্ছা বিনিময় কমলগঞ্জে ৭৫০ দৌড়বিদের অংশগ্রহণে আলট্রা ম্যারাথন গোকুলানন্দ গীতিস্বামী‘র ১২৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ কমলগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত নান্না বিআরডিবি’র সভাপতি নির্বাচিত লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্রমশ প্রাণী শুন্য হচ্ছে চা-পাতা ভর্তা আটার রুটি খেয়েই চলে চা শ্রমিকের দিন খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদায় অনুষ্ঠান ‘সেং কুটস্নেম’ উদযাপন মুন্সিবাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ময়লার স্তুপ ! বন্যপ্রাণীর হাত থেকে ফসল রক্ষায় রাত জেগে পাহারা জীবন ও জীবিকাঃ বংশীবাদক কৃষ্ণের সুরের মূর্ছনা সাংবাদিকদের সাথে বিআরডিবি’র চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলামের মত বিনিময় সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবের শুভেচ্ছা বিনিময় সাবেক অর্থনৈতিক উপদেষ্টার মৃত্যুতে কমলগঞ্জ প্রেসক্লাবের শোক প্রকাশ জাতীয় সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা শেষ হলো ঐতিব্যবাহী মণিপুরি মহারাসলীলা উৎসব কমলগঞ্জে সম্পন্ন হলো চা শ্রমিকদের ২৫ তম কাত্যায়ানী পূজা

মৌলভীবাজারে মাসব্যাপী পুনাক বাণিজ্য মেলা শুরু

রিপোটার : / ৩৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজার জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে মাসব্যাপী পুনাক বাণিজ্য মেলা শুরু হয়েছে। 

শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় শহরের কাশিনাথ হাইস্কুল মাঠে মৌলভীবাজার জেলার পুনাক সভানেত্রীর পক্ষে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর)  এ. বি. এম মুজাহিদুল ইসলাম পিপিএম ও মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক। 

উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, ‘মেলা থেকে প্রাপ্ত অর্থ পুলিশের নারী সদস্যেদের উন্নয়নে ব্যয় করা হবে।’ 

অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় তাঁর বক্তব্যে বলেন ‘পুনাকের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। এখানে সাধারণ নাগরিকদের জন্যও কেনাকাটার পাশাপাশি সুস্থ বিনোদনের জন্য নানা আয়োজন থাকছে। 

অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ. বি. এম মুজাহিদুল ইসলাম পিপিএম বলেন, ‘ম্যাসব্যাপী এ মেলায় বিভিন্ন পণ্যের বাহারি স্টলের পাশাপাশি সুস্থ বিনোদনেরও ব্যবস্থা রাখা হয়েছে। তিনি সবাইকে মেলায় আসার জন্য অনুরোধ জানান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!