Logo
সংবাদ শিরোনাম :
ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত রাজকান্দি রিজার্ভ ফরেস্টে কাটা হচ্ছে টিলা ও গাছ সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুর ববের শুভেচ্ছা বিনিময় কমলগঞ্জে ৭৫০ দৌড়বিদের অংশগ্রহণে আলট্রা ম্যারাথন গোকুলানন্দ গীতিস্বামী‘র ১২৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ কমলগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত নান্না বিআরডিবি’র সভাপতি নির্বাচিত লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্রমশ প্রাণী শুন্য হচ্ছে চা-পাতা ভর্তা আটার রুটি খেয়েই চলে চা শ্রমিকের দিন খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদায় অনুষ্ঠান ‘সেং কুটস্নেম’ উদযাপন মুন্সিবাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ময়লার স্তুপ ! বন্যপ্রাণীর হাত থেকে ফসল রক্ষায় রাত জেগে পাহারা জীবন ও জীবিকাঃ বংশীবাদক কৃষ্ণের সুরের মূর্ছনা সাংবাদিকদের সাথে বিআরডিবি’র চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলামের মত বিনিময় সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবের শুভেচ্ছা বিনিময় সাবেক অর্থনৈতিক উপদেষ্টার মৃত্যুতে কমলগঞ্জ প্রেসক্লাবের শোক প্রকাশ জাতীয় সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা শেষ হলো ঐতিব্যবাহী মণিপুরি মহারাসলীলা উৎসব কমলগঞ্জে সম্পন্ন হলো চা শ্রমিকদের ২৫ তম কাত্যায়ানী পূজা

সাবেক অর্থনৈতিক উপদেষ্টার মৃত্যুতে কমলগঞ্জ প্রেসক্লাবের শোক প্রকাশ

রিপোটার : / ৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, কমলগঞ্জ বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী ও ১৩৫ বছর পূর্তি উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক, কলামিস্ট ও বাংলাদেশ ব্যাংকের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ফারুক উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, ৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

ফারুক উদ্দিন আহমেদ কমলগঞ্জ উপজেলার গৌবর্ধনপুর গ্রামের কৃতি সন্তান ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি অর্থনৈতিক বিশ্লেষণ, উন্নয়ন নীতি ও গ্রামীণ অর্থনীতি বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখতেন।

মরহুম ফারুক উদ্দিন আহমদের প্রথম জানাজা ৭ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় ঢাকার মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা একই দিন রাত ৮টায় তাঁর নিজ গ্রাম কমলগঞ্জ উপজেলার গৌবর্ধনপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কমলগঞ্জ প্রেসক্লাব।

প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু ও সদস্য সচিব আহমেদুজ্জামান আলম এক শোকবার্তায় বলেন, তিনি ছিলেন কমলগঞ্জের গর্ব। তাঁর মত সৎ, বিনয়ী ও প্রজ্ঞাবান মানুষ সমাজে বিরল। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

তাঁরা আরও বলেন, আল্লাহ মহান রাব্বুল আলামিন যেন তাঁর জীবনের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!