Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান, ১লাখ টাকা জরিমানা মৌলভীবাজারে ডিবির অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা দেবীর পূজায় লক্ষাধিক ভক্তের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতালে ভূল চিকিৎসায় ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ।। আটক-১ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন ভানুগাছ রেলপথে দুর্ঘটনা: ট্রেন থেকে পড়ে প্রাণ গেল জুবায়েরের কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু আজ থেকে কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা পূজা শুরু

ফেসবুকে লেখাকে কেন্দ্র করে কলেজ ছাত্র খুন : আটক -১

Reporter Name / ১৭৫ Time View
Update : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

মৌলভীবাজার প্রতিনিধি ।।

মৌলভীবাজার শহরতলীর বর্ষিজোড়ায় ফেসবুকে লেখালেখি কে কেন্দ্র করে এক তরুণকে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবদ করছে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিদের সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, ফেসবুকে আইডি খোলা ও লেখালেখি নিয়ে ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে। আকস্মিক এমন ঘটনায় হতবিহ্বল এলাকাবাসী।

নিহত রেজাউল করিম নাঈম (২১) পাহাড় বর্ষিজোড়া এলাকার ডেকেরেটার্স ব্যবসায়ী চেরাগ মিয়ার ছেলে। সে এবছর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।

নাঈমের ছোট বোন বলেন- ‘মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে পাশের বাড়ির নূরুল তাদের বাড়িতে এসে ফেসবুকে আইডি খোলা নিয়ে গালাগালি ও ধমক দিতে থাকে। আমার বাবাসহ সবাই তাদের পা ধরে মাফ চেয়েও রক্ষা হয়নি। নূরুল ও তার সঙ্গীরা নাঈমকে প্রচণ্ড মারধোরের একটা পর্যায়ে তাকে স্টেপিং করে মারাত্মক ভাবে রক্তাক্ত করে। ক্ষত বিক্ষত নাঈমকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’

স্থানীয় চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন- চিকিৎসকেরা তাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন। ফুসফুসে অপারেশন করেন। শেষ পর্যন্ত আর তাকে বাঁচানো যায়নি। রাত ৩-৪টা দিকে চিকিৎসাধীন অবস্থায় নাঈম মারা যায়।

আজ বুধবার (৮ নভেম্বর) বাদ এশা মৌলভীবাজার শহরে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজারে নিহত নাঈমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন- এ ঘটনায় সোহান নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার মূল অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। 


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!