Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জ সীমান্ত এলাকা থেকে একনলা ৬টি বন্ধুকসহ চার ভারতীয় নাগরিক আটক

রিপোটার : / ২৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ ৪ ভারতীয় নাগরিককে স্থানীয় জনতা  আটক করে কুরমা বিজিবি ক্যাম্পের জোয়ানদের হাতে সোপর্দ করেছে। আটককৃতরা হলেন, কৃষ্ণদা রিয়াং ছেলে সতিন্দ্র রিয়াং(২১) পুষ্পরাম রিয়াং ছেলে নিরঞ্জ রিয়াং(২৮), পিতাঃ বীরেন্ড রিয়াং সম্রাট রিয়াং(২১), ও রাজেন্দ্র রিয়াং এর ছেলে সুমিরন রিয়াং(৩১)। জানা যায়, ভারতীয় সীমান্ত ঘেষা ইসলামপুর ইউনিয়ন বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে সীমান্ত এলাকায় বাঘাছড়া এলাকায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কয়েকজন যুবককে ঘুরতে দেখে স্থাণীয় নাগরিকরা। বিষয়টি স্থানীয়  ইউপি চেয়ারম্যান সুলেমান হোসেনকে জানায় এলাকাবাসী। ইউপি চেয়ারম্যান সুলেমান হোসেন ঘটনাটি জানতে পেরে, স্থানীয় নাগরিকদের সাথে নিয়ে অস্ত্রধারী ভারতীয় নাগরিকদের আটক করে স্থানীয় কুরমা বিজিবি ক্যাম্পে হস্তান্তর করেন। কুরমা বিজিবি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলামের সাথে আলাপ করলে, তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন তথ্য দিতে অপরগতা প্রকাশ করেন।

তবে কমলগঞ্জ থানার ওসি তদস্ত আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে কুরমা ক্যাম্পে যাই। ইসলামপুরের বাঘাছড়া থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরী ৬টি একনলা বন্দুক সহ চারজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, এই অস্ত্র দিয়ে তারা বনের বানর ও শুকুর শিকার করে থাকে। তিনি আরো জানান, শ্রীমঙ্গলস্থ ৪৬ ব্যাটেলিয়ানের অধিনায়কের মাধ্যমে আইনানুগ ভাবে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!