Logo
সংবাদ শিরোনাম :
ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত রাজকান্দি রিজার্ভ ফরেস্টে কাটা হচ্ছে টিলা ও গাছ সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুর ববের শুভেচ্ছা বিনিময় কমলগঞ্জে ৭৫০ দৌড়বিদের অংশগ্রহণে আলট্রা ম্যারাথন গোকুলানন্দ গীতিস্বামী‘র ১২৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ কমলগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত নান্না বিআরডিবি’র সভাপতি নির্বাচিত লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্রমশ প্রাণী শুন্য হচ্ছে চা-পাতা ভর্তা আটার রুটি খেয়েই চলে চা শ্রমিকের দিন খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদায় অনুষ্ঠান ‘সেং কুটস্নেম’ উদযাপন মুন্সিবাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ময়লার স্তুপ ! বন্যপ্রাণীর হাত থেকে ফসল রক্ষায় রাত জেগে পাহারা জীবন ও জীবিকাঃ বংশীবাদক কৃষ্ণের সুরের মূর্ছনা সাংবাদিকদের সাথে বিআরডিবি’র চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলামের মত বিনিময় সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবের শুভেচ্ছা বিনিময় সাবেক অর্থনৈতিক উপদেষ্টার মৃত্যুতে কমলগঞ্জ প্রেসক্লাবের শোক প্রকাশ জাতীয় সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা শেষ হলো ঐতিব্যবাহী মণিপুরি মহারাসলীলা উৎসব কমলগঞ্জে সম্পন্ন হলো চা শ্রমিকদের ২৫ তম কাত্যায়ানী পূজা

প্রেসক্লাবের নির্বাচনে নবীনদের জয়জয়কার – শাওন সভাপতি, আলম সম্পাদক নির্বাচিত

রিপোটার : / ২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।। ১লা নভেম্বর ২০২৫, শনিবার, অপরাহ্ন ০৫.০০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্টান প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে তরুনদের জয়-জয়কার। উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সর্বমোট ১৩ টি পদের মধ্যে সভাপতি সম্পাদক সহ মোট ৮ টি পদে নবীন প্রার্থীরা বিজয় ছিনিয়ে এনে তারুণ্যের আলোয় উদ্ভাসিত করেছে কমলগঞ্জ প্রেসক্লাবকে ।

আজ শনিবার (১ নভেম্বর) ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকাল ৩টায় ফলাফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত মোট ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ।

নির্বাচনে সভাপতি পদে আশহাবুজ্জামান শাওন (দোয়াত কলম প্রতীক) ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এম এ ওয়াহিদ রুলু (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ৮ ভোট।
সহ-সভাপতি-১ পদে পিন্টু দেবনাথ (বাই-সাইকেল প্রতীক) ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি-২ পদে আব্দুল মুক্তাদির (ছাতা প্রতীক) ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সালাহউদ্দিন শুভ (বালতি প্রতীক) তিনি পেয়েছেন ১১ ভোট।

সাধারণ সম্পাদক পদে আহমেদুজ্জামান আলম (চেয়ার প্রতীক) ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল হাই ইদ্রিছি (আনারস প্রতীক) । তিনি পেয়েছেন ৪ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে আহাদ মিয়া (তালা প্রতীক) ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে পারভেজ আহমেদ (চশমা প্রতীক) ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী মোনায়েম খাঁন (মই প্রতীক) পেয়েছেন ১০ ভোট।

অর্থ ও দপ্তর সম্পাদক পদে রুহুল ইসলাম হৃদয় – বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলমগীর হোসেন (মাইক প্রতীক) ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রাজু দত্ত (টেবিল প্রতীক) পেয়েছেন ৭ ভোট।

ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান- বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য পদে প্রণীত রঞ্জন দেবনাথ (আম প্রতীক) ২৪ ভোট পেয়ে, বিশ্বজিৎ রায় (ক্যামেরা প্রতীক) ২২ ভোট পেয়ে, মোস্তাফিজুর রহমান (টেলিভিশন প্রতীক) ২২ ভোট পেয়ে এবং সাব্বির এলাহী (টেলিফোন প্রতীক) ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ন্ধী শামীম তালুকদার (গোলাপ ফুল প্রতীক ) পেয়েছেন ৮ ভোট।

নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে ছিল উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। ফলাফল ঘোষণার পর সাংবাদিক সমাজ নবনির্বাচিতদের অভিনন্দন জানায়। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কমলগঞ্জ প্রেসক্লাব আরও ঐক্যবদ্ধ, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!