Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জে নারী উন্নয়ন ফোরামের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রিপোটার : / ৩৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ প্রতিবেদক ।।গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে শতকরা ৩৩ ভাগ নারীদের অন্তর্ভূক্ত করার দাবীতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ও প্রিপ ট্রাস্ট, অপরাজিতা প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা প্রিপ ট্রাস্ট, অপরাজিতা প্রকল্পের সমন্বয়কারী গোলাম রাব্বানীর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মহিলা ইউপি সদস্য মনিকা রায়, রেহেনা বেগম, সন্ধ্যা রানী পাল, সুফিয়া বেগম, অপরাজিতা সামিনা আক্তার, জলি বেগম, শেলী বেগম প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!