Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বরই চাষে মডেল আজাদুর রহমান, বদলে দিচ্ছেন এলাকার কৃষিচিত্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণে এগিয়ে এলো কমলগঞ্জ প্রেসক্লাব কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা

আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হলো লাউয়াছড়া ইকো পার্ক

রিপোটার : / ১২০৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন লাউয়াছড়া ইকো পার্ক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র করোনা সংক্রমণের জন্য দীর্ঘ সাড়ে সাত মাস বন্ধ থাকার পর রোববার (১ নভেম্বর) খুলে দেয়া হয়েছে। এখন থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক পর্যটক জেলার কমলগঞ্জের লাউয়াছড়া ইকো পার্কসহ অন্যান্য পর্যটন কেন্দ্রসমূহে প্রবেশ পারবেন বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর পর্যটন এলাকাগুলো খুলে দেয়ায় পর্যটন সংশ্লিষ্ট স্থানীয় ব্যবসায়ীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছর জুড়ে কমলগঞ্জের লাউয়াছড়া ইকো পার্ক এ পর্যটকের ভীড় লেগে থাকতো। প্রকৃতিপ্রেমী মানুষ অবকাশ পেলেই ছুটে আসতেন এখানে। বিশেষ করে বিভিন্ন উৎসবের পরে ও ছুটির সময়ে এখানে একটু বেশি পর্যটকের সমাগম ঘটে। পর্যটকের পদভারে তখন মুখর হয়ে ওঠে এলাকা। ফলে পর্যটন সংশ্লিষ্ট জেলার প্রায় অর্ধ-লক্ষাধিক মানুষের জীবন ও জীবিকা এই খাত থেকে আসতো। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় এ খাতের সাথে যুক্ত মানুষগুলোর জীবিকা থমকে গিয়েছিলো।

বে এবছর করোনাভাইরাস সংক্রমণের শঙ্কায় ১৯ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় পর্যটন এলাকাগুলো বনবিভাগ। এতে দূর-দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকরা আকর্ষণীয় এলাকায় প্রবেশ করতে না পেরে হতাশ হয়ে ফিরে গেছেন। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী রোববার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লাউয়াছড়াসহ জেলার অন্যন্য পর্যটন স্পটগুলোর গেট আবারও পর্যটকের জন্য রোববার থেকে খুলে দেয়া হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!