Logo

স্বামীর সাথে ঝগড়া অতঃপর আত্মহত্যা

Reporter Name / ২৯৫ Time View
Update : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

মোঃ মলিক মিয়া ।।

কমলগঞ্জ উপজেলার মাধবপুর এলাকায় স্বামীর সাথে অভিমান করে  এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। রোববার (৩০ অক্টোবর ) রাতে উপজেলার মাধবপুর  ইউনিয়নের পারুয়াবিল গ্রামে এ ঘটনা ঘটে। সালাতুন বেগম (৩৫) নামের এই গৃহবধূ ঐ গ্রামের ভ্যানচালক কাসেম মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল গ্রামের ৩ সন্তানের জননী সালাতুন বেগম স্বামী কাসেম মিয়ার সাথে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে সালাতুন অভিমান করে রাতে সবার অগোচরে বিষপান করলে পরিবারের লোকজন আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন । অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রোববার দিবাগত রাত দুই টায় তার মুত্যু ঘটে।

আজ সোমবার (৩১ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী  সাংবাদিকদের কাছে, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। সিলেট নেয়ার পথে সালাতুন বেগমের মৃত্যু ঘটে, বর্তমানে ময়না তদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!