Logo
সংবাদ শিরোনাম :
সুবিধাবঞ্চিত শিশুদের ঈদে হাসি ফুটালেন এমপি হাজী মুজিব কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান

পরিবার সঞ্চয়পত্র বন্ধ থাকায় ব্যহত হচ্ছে শমসেরনগর ডাকঘরের গ্রাহক সেবা

রিপোটার : / ২২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

শমসেরনগর প্রতিনিধি ।।

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকাটি জনগুরুত্বপূর্ণ হিসাবে পরিচিত। এখানে সুদীর্ঘকাল থেকে পোস্ট অফিস বা ডাকঘরের মাধ্যমে গ্রাহকদের নানাভাবে সেবা প্রদান করা হচ্ছে। তবে জনগুরুত্বপূর্ণ এলাকাটিতে শমশেরনগর পোস্ট অফিসে পরিবার সঞ্চয়পত্র, সঞ্চয় ব্যাংক, সাধারণ হিসাব, মেয়াদী হিসাব দু’বছর ধরে বন্ধ রয়েছে। এতে চরম ভোগন্তিতে পড়েছেন পোস্ট অফিসের সেবা প্রত্যাশী গ্রাহকরা।

অনুসন্ধানে জানা যায়, প্রবাসী অধ্যুষিত এই এলাকায় শমশেরনগর বিমান বাহিনী ইউনিট, বিএএফ শাহীন কলেজ, রেলওয়ে স্টেশন, চাতলা শুল্ক স্টেশন রুট, একাধিক চা বাগান ও স্কুল-কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার রয়েছে। এসব কারণে শমশেরনগরে বিভিন্ন স্থান থেকে লোকজনের নিবিড় যোগাযোগ রয়েছে। জমি ক্রয়-বিক্রয় ও নতুন নতুন ভবন ও বাসাবাড়ি গড়ে উঠছে। সময়ের চাহিদার সাথে সাথে এখানকার ব্যবসা বাণিজ্য ও জমিজমার গুরুত্বও বৃদ্ধি পাচ্ছে। বিএএফ শাহীন কলেজ শমশেরনগর এর পাশাপাশি ইতিমধ্যে ইংলিশ মিডিয়াম স্কুলেরও ভবন নির্মিত হচ্ছে। এলাকার প্রবাসী, চাকুরীজীবি, ব্যবসায়ীদের পরিবারগুলো ডাকঘরের মাধ্যমে পরিবার সঞ্চয়পত্র, মেয়াদী হিসাব, সঞ্চয় ব্যাংক ও সাধারণ হিসাবের দিকে ঝুঁকে ছিলেন। অনেকেরই মেয়াদ পূর্তি হওয়ায় ভেঙ্গে টাকা উত্তোলন করছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২০২১ সনের ৩০ জুন থেকে সেবা প্রত্যাশীদের এসব সুবিধা বন্ধ করে দেয়ায় করে দিয়েছে। ফলে সেবা প্রত্যাশীরা নতুন করে পরিবার সঞ্চয়পত্র, মেয়াদী হিসাব, সঞ্চয় ব্যাংক ও সাধারণ হিসাব খুলতে পারছেন না। এতে সেবা প্রত্যাশীরা একদিকে ভোগান্তির স্বীকার হচ্ছেন অপরদিকে পোস্ট অফিসের সাথে সম্পর্কের ছেদ হচ্ছে। ফলে জনমানবহীন ও বেহাল দশায় পরিণত হচ্ছে শমশেরনগর পোস্ট অফিস।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!