Logo

কুলাউড়ায় রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Reporter Name / ২৫৮ Time View
Update : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

কুলাউড়া প্রতিনিধি ।।

মৌলভীবাজারের কুলাউড়া ছকাপনে পুরাতন টায়ারে আগুন জ্বালিয়ে রেললাইনের উপর ফেলে ট্রেন চলাচল বাঁধা সৃষ্টির চেষ্টা করে দুর্বৃত্তরা। শনিবার (২৮ অক্টোবর) রাতে কুলাউড়ার ছকাপন রেলস্টেশনে ঘটনাটি ঘটে।
রেল লাইনে আগুন দেখে ট্রেনের চালক ট্রেন থামিয়ে যাত্রীদের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হন। কুলাউড়া রেলওয়ের স্টেশন মাস্টার মো. রোমান আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নেভানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে ।
তিনি আরও জানান, রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা একটি টায়ারে আগুন ধরিয়ে ছকাপন রেলস্টেশনের পাশে রেললাইনের ওপর ফেলে রেখে পালিয়ে গেছে। সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল এক্সপ্রেস ওই এলাকায় পৌঁছালে রেললাইনে আগুন দেখে চালক ট্রেন থামিয়ে দেন। পরে চালকসহ যাত্রীরা নেমে আগুন লাগানো টায়ারটি রেললাইন থেকে সরালে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিহির রঞ্জন দেব জানান, ঘটনার সহিত জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলমান রয়েছে।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!