Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জে আ‘লীগের হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ

রিপোটার : / ২০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

দেশব্যাপী বিএনপি-জামাত কর্তৃক খুন, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে হরতাল বিরোধী মিছিল ও শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন।

রোববার ২৯ অক্টোবর বিকেলে উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমদের নেতৃত্বে উপজেলা চৌমুহনা চত্তর থেকে শুরু হয়ে একটি মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভানুগাছ বাজারের চৌমুহনীতে এসে আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে মিলিত হয়।

কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলাম ইকবাল মিলনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এড. মো. সানোয়ার হোসেনের সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বাদশা, আওয়ামীলীগ নেতা খন্দকার আহমদ হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি হামিম মাহমুদ জয়সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন আন্দোলন ও হরতালের নামে বিএনপি-জামায়াত চক্র যেন সন্ত্রাস নৈরাজ সৃষ্টি করতে না পারে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করে জনগনের পাশে দাঁড়ানোর আহবান জানান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!