Logo

ফলো আপ : কমলগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় আরো ২ জন গ্রেফতার

Reporter Name / ১৫৭ Time View
Update : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

আদমপুর প্রতিনিধি ।।

কমলগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির আরো ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ২৯ অক্টোবর ভোররাতে কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, আদমপুর ইউনিয়নের জামিরকোনা গ্রামের মৃত কামাই মিয়ার পুত্র আং রউফ (৫১) ও আলীনগর ইউনিয়নের চিৎলীয়া গ্রামের সিরাজ মিয়ার পুত্র মো: নাসির উদ্দিন (৩৫)। বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গত শনিবার ভোররাতে বিএনপির ৪জনকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আদমপুর ইউনিয়নের নইনারপার বাজারে ছাত্রদলের নেতা ফয়সাল আহমেদের বাসায় বিএনপির নেতা-কর্মীদের এক বৈঠকে ধাওয়া করে পুলিশ। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন বলে অভিযোগ পুলিশের। এতে পুলিশের চারজন সদস্য আহত হয়েছেন।

এ ঘটনায় গত শুক্রবার পুলিশ বাদী হয়ে ১২ জনকে আসামি করে ও অজ্ঞাত ৩৪-৪০ জন আসামি করে কমলগঞ্জ থানায় মামলা করেছে।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!