Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জে শিশুর সামাজিক সুরক্ষা জোরদার করনে সভা অনুষ্টিত

রিপোটার : / ৩০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১


কমলকন্ঠ রিপোর্ট ঃ সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা জোরদার করনের লক্ষ্যে জোট গঠন বিষয়ক এক সভা আজ ২৮শে অক্টোবর বিকাল ২.৩০ঘটিকার সময় কমলগঞ্জ উপজেলা পরিষদের বিআরডিবি হলরুমে অনুষ্টিত হয়। এনজিও সংস্থা প্রচেষ্টা‘র আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধু ছন্দা দাস। প্রচেষ্টার আলোয় আলো প্রকল্পের প্রজেক্ট কোর্ডিনেটর মোঃ আব্দুল ওয়াহাবের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশনেন বিশিষ্ট গবেষক আহমদ সিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী,মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সম্পাদক নিরঞ্জন দেব, শিশু সুরক্ষা কমিটির আলীনগরএর সভাপতি নিরঞ্জন কৈরী ও প্রচেষ্টার কেন্দ্রীয় কার্য্যালয়ের প্রজেক্ট কোর্ডিনেটর মুক্তারানী দে প্রমুখ।
এনজিও সংস্থা প্রচেষ্টা তার আলোয় আলো প্রকল্পের আওতায় কমলগঞ্জ উপজেলার রহিমপুর, ইসলামপুর, আলীনগর,মাধবপুর ও কমলগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন চাবাগান এলাকার ৩ টি সরকারী ও ৭টি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকার শিশুদের সামাজিক সুরক্ষা ও প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে কাজকরে যাচ্ছে।
এডুকো বাংলাদেশের সহায়তায় পরিচালিত শিশুদের জন্য নিরাপত্তা বেষ্টনীর সংহতি এবং সমন্বয় ও শিক্ষা বিস্তারের এই প্রকল্প বাস্তবায়নে প্রচেষ্টাকে অর্থায়ন করছে চাইল্ড ফান্ড কোরিয়া।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!