Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

রিপোটার : / ২২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কুলাউড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাদিপুরের শিববাড়িসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, থানার ওসি মো. আব্দুছ ছালেক, কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ডা. অরুণাভ দে ও সদস্য সচিব অজয় দাসসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

পরিদর্শনকালে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার পাশাপাশি সিসি ক্যামেরা লাগানোয় জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা স্বস্ব এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবেন বলে জেলা প্রশাসককে অঙ্গীকার করেন।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষার্থে পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক কাজ করছে। এ ছাড়া আনসার বাহিনীকে সার্বক্ষণিক দায়িত্ব পালনে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি সবাইকে গুজবে কান না দিয়ে কোনোকিছু নজরে এলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহবান জানান ।

জানা যায়, কুলাউড়ায় এ বছর সার্বজনীন ২০৩টি ও ব্যক্তিগত ১৯টিসহ মোট ২২২টি পূজামণ্ডপে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!