Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে টিএস.এস এর বস্ত্র বিতরণ

রিপোটার : / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

তরুন সনাতনী সংঘ (টি.এস.এস) কেন্দ্রীয় কমিটি, মৌলভীবার জেলা কমিটি, বিভিন্ন উপজেলা কমিটি ও কলেজ কমিটির উদ্যোগে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) সকালে মৌলভীবাজারের জেলা কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গণে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে টি.এস.এস. এর কেন্দ্রীয় কমিটির সভাপতি পলাশ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ডা. অঞ্জন ভৌমিক। প্রধান আলোচক হিসেবে ছিলেন মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট রাধাপদ দেব সজল।

উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খৃষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি মনবীর রায় মঞ্জু, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি আশু রঞ্জন দাস, সাধারণ সম্পাদক মহিম দে, রামকৃঞ্চ মিশনের সভাপতি এডভোকেট বিশ্বজিত ঘোষসহ অনেকে।

আলাপকালে, টি.এস.এস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রীতম দত্ত সজীব বলেন, পূজাতে আমরা যার যার সাধ্যমতো নতুন কাপড়ে পড়ে পূজার আনন্দ উদযাপন করি। কিন্তু আমাদের চারপাশে অনেক সুবিধা বঞ্চিত মানুষজন আছেন, যাদের একবেলা খাবারও জুটে না। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কয়েকজন মানুষদের খুঁজে বের করে নতুন কাপড় দেওয়ার ক্ষুদ্র চেষ্টা করেছি। আমরা জেলা সদরের আজকের এই অনুষ্টানে তিন শতাধিক সুবিধা বঞ্চিত নারী ও পুরুষদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও আজ মৌলভীজারজেলার সকল উপজেলা কমিটির পক্ষ থেকেও বস্ত্র বিতরণ করা হচ্ছে । সব মিলিয়ে এবছর মৌলভীবাজার জেলায় সর্বসমোট ১ হাজার ৪০০ সুবিধা বঞ্চিত নারী পুরুষদের মধ্যে বস্ত্র বিতরণ করেছে টিএস.এস।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!