Logo

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে নতুন ওসির মতবিনিময়

Reporter Name / ২২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

রাজু দত্ত ।। মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কমলগঞ্জ থানার ওসি’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় নবাগত ওসি সঞ্জয় চক্রবর্তী সাংবাদিকদের সাথে সামগ্রীক বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিবাহসহ নানা অসামাজিক বিষয়ে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, শাহিন আহমদ, আশহাবুজ্জামান শাওন, মোনায়েম খাঁন, আলমগীর হোসেন, সালাহউদ্দিন শুভ, মাঈদুল ইসলাম, শামসুর রেজা সুজন, আকাশ আহমদ।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বীর এলাহি, প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক নির্মল এস পলাশ, যুগ্ম-সম্পাদক আহমেদুজ্জামান আলম, সাংবাদিক সৌমেন সিংহ, এসএম এবাদুল, আব্দুল হাই ইদ্রীছি, আব্দুল আহাদ, আশরাফ সিদ্দিকী পারভেজ, সাদিকুর রহমান সামু, রহুল ইসলাম হৃদয়, সজিব দেবরায়, রাকেল আনছারী, কমলগঞ্জ থানার উপ পরিদর্শক মহাদেব বাচাড়, হারুনুর রশিদ প্রমুখ।

পরে কমলগঞ্জের সাংবাদিকরা নবাগত ওসিকে সামগ্রিক বিষয়ে তথ্য আদান-প্রদানের সহযোগীতা করার কথা জানান।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!