Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

কমলগঞ্জে জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রিপোটার : / ১৯৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জে সমতলে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও সহনশীল সাংস্কৃতিক অভিযোজনের উপায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মণিপুরি আদিবাসী জনগোষ্ঠীর ৪৫ জন নারী-পুরুষ অংশগ্রহন করেন। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট’র অর্থায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ এ সেমিনারের আয়োজন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রকল্প পরিচালক ড. সিদ্দিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইআরসিসি প্রজেক্ট’র ফিন্যান্স ও এডমিন ম্যানেজার শান্তিপদ সাহা, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত কুমার সিংহ প্রমুখ ।
এছাড়া সেমিনারে গবেষণাকাজে অংশ নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তোর পর্যায়ের শিক্ষার্থী এবং শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও আইআরসিসি প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে কমলগঞ্জের মণিপুরি জনগোষ্ঠীসহ অন্যান্য জনগোষ্ঠীর ওপর জলবায়ুর প্রভাব, জলবায়ু পরিবর্তন সাপেক্ষে তাদের টিকে থাকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপসমূহ চিহ্নিত করার পাশাপাশি এর থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!