Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

‘মৌলভীবাজার শিল্পকলা একাডেমি সম্মাননা’ পেলেন ১৪ জন গুনীজন

রিপোটার : / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা পেলেন ১৪ জন ব্যক্তি ও একটি সংগঠন। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ২০১৯, ২০২০ ও ২০২১ সালের এ গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্টিত হয় জেলা শিল্পকলা একাডেমি ভবনে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মো. মনজুর রহমান, পৌরসভার মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন ও শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু প্রমুখ। 

সৃজনশীল সংগঠন সম্মাননা পেয়েছেন, ঐক্যতান শিল্পী গোষ্ঠী (২০১৯), সংগঠক শাখায় কমলকলি চৌধুরী রকেট (২০২০) ও স্থিরচিত্র শিল্পী হিসাবে রণজিৎ দত্ত জনি (২০২১)।

২০১৯ সালের অন্য সম্মাননা পেয়েছেন সৃজনশীল সংস্কৃতি গবেষক সৈয়দ মোহিবুল আমীন, নাট্যকলায় নাট্যকার আব্দুল মতিন, কণ্ঠসংগীতে তৃপ্তা চক্রবর্তী, লোকসংস্কৃতিতে রামকৃষ্ণ সরকার, আঞ্চলিক সৃজনশীল সংগঠক হিসেবে কমলকলি চৌধুরী রকেট।

২০২০ সালের সম্মাননা লোকসংস্কৃতিতে গীতশ্রী চন্দ্রমোহন সিংহ, নাট্যকলায় মীর লিয়াকত আলী, কণ্ঠসংগীতে গৌরহরি চ্যাটার্জি, চলচ্চিত্রে গোলাম কবির ও সৃজনশীল আঞ্চলিক সংগঠন হিসেবে ঐক্যতান শিল্পী গোষ্ঠী।

২০২১ সালের জন্য লোকসংস্কৃতিতে সম্মাননা মো. সিরাজ উদ্দিন, নাট্যকলায় তপন চৌধুরী, নৃত্যকলায় প্রদীপ চন্দ্র নাহা, কণ্ঠসংগীতে আয়াজ বাঙ্গালী ও স্থিরচিত্র শিল্পী হিসাবে (ফটোগ্রাফি) রণজিৎ দত্ত জনি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!