Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জের চা বাগান পূজা মন্ডপগুলোতে ১ বস্তা করে ডাল উপহার

রিপোটার : / ২৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগানের ২৫টি পূজা মন্ডপে ১ বস্তা (৫০ কেজি) করে ডাল বিতরণ করেছেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা। 

বুধবার (১৮ অক্টোবর) দুপুর ১টায় কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগান পূজা মন্ডপ, বেলা ২টায় আলীনগর চা বাগানের ১নং সার্ব্বজনীন পূজা মন্ডপ ও বিকাল ৩টায় মৃর্ত্তিঙ্গা চা বাগান পূজা মন্ডপে গিয়ে বিভিন্ন চা বাগান পূজা মন্ডপগুলোর সভাপতি-সম্পাদকের হাতে এই শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি।

আলীনগর চা বাগানের ১নং সার্ব্বজনীন পূজামন্ডপ প্রাঙ্গণে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, আলীনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কৈরী, সাংবাদিক সালাহউদ্দিন শুভ প্রমুখ।

সময় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহাপ্রসাদ তৈরীর জন্য শ্রীমঙ্গল উপজেলার সকল পূজা মন্ডপে ও কমলগঞ্জ উপজেলার চা বাগান অধ্যুষিত ২৫টি পূজা মন্ডপে ১ বস্তা (৫০ কেজি) করে ডাল উপহার দিয়েছি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা  সবার জীবনে শান্তির বার্তা নিয়ে আসুক। দেবী দুর্গার আশির্বাদে মঙ্গলময় হোক সকলের জীবন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!