Logo

আদমপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

Reporter Name / ২১৩ Time View
Update : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

এম, মতিউর রহমান ।।

“পরিষ্কার হাত নাগালের মধ্যেই” এই প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করেছে।

রোববার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তনস্থ মৌলভীবাজার সিডিপি কার্যালয়ে সিডিপি’র ব্যবস্থাপক বিপুল রেমা এর সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার সমিরন বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭নং আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান ও গুড নেইবারস্ বাংলাদেশের কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির (সিডিসি) সভাপতি আবদাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য পরিদর্শক আঞ্জুমান আরা রুবি, গুড নেইবারস বাংলাদেশের মৌলভীবাজার সিডিপি’র মেডিকেল অফিসার ডাঃ অর্পিতা রায়, সাংবাদিক সাব্বির এলাহী।

অনুষ্ঠানে ১০০ জন অংশগ্রহনকারীকে অতিথিগণ সকলকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার কথা বলেন ও অবশ্যই খাবার আগে ও পরে সাবান দিয়ে কিভাবে হাত ধুতে হবে সে বিষয়ে ৬টি ধাপ সম্পর্কে আলোচনা করেন। পরবর্তীতে স্বাস্থ্য সুরক্ষার জন্য সকলকে সাবান উপহার দেওয়া হয়।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!