Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

কমলগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইন শৃংখলা সভা

রিপোটার : / ২২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

কমলকন্ঠ রিপোর্ট ।।

কমলগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্র্ণ পরিবেশে উদ্যাপন উপলক্ষ্যে বিশেষ আইন শৃংখলা সভা ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলার ১৪৬টি সার্ব্বজনীন পূজা মন্ডপে (জি.আর) এর চাউল বিতরণ করা হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, সাবেক চিফ হইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোসাহীদ আলীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী,

পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ পৌর শাখা ও প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, পল্লী বিদ্যুত সমিতি কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম ফারুক মীর, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলেমান মিয়া, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, পতনঊষার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন মল্লিক সাগর, মাধবপুর শিববাজার সার্বজনীন দুর্গাবাড়ি পূজা মন্ডপের সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ প্রমুখ।

অনুষ্ঠান শেষে কমলগঞ্জ উপজেলার ১৪৬টি সাব্র্বর্কজনীন পূজামন্ডপে ৫০০ কেজি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জি, আর এর চালের ডিও বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!