Logo

অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Reporter Name / ২৩৪ Time View
Update : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজার শ্রীমঙ্গল সড়কের আকবরপুর এলাকায় দি নিউ লাইফ অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ অক্টোবর)  দুপুরে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন,মোটরসাইকেল আরোহী কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন সুরুজ মিয়ার ছেলে তাজ উদ্দিন (৪৫) ও শ্রীনাথপুর গ্রামের মৃত জমশেদ মিয়ার ছেলে শাহিন মিয়া (৩৫)।

স্থানীয়রা জনান, মৌলভীবাজার শহর থেকে শ্রীমঙ্গল উপজেলায় যাওয়ার পথে দি নিউ লাইফ এম্বুলেন্স এর সাথে আকবরপুর এলাকায় একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন পরে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন ও অপরজনকে সিলেট পাঠানো হলে  রাস্তায় মৃত্যুবরণ করে।

মৌলভীবাজার মডেল  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুনূর রশীদ মৌলভীবাজার২৪ ডট কমকে বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্স উদ্ধার করলেও অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়। অ্যাম্বুলেন্স চালককে আটকের চেষ্টা চলছে ।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!