Logo

কুলাউড়া দিয়ে ভারতে গেল ৬ হাজার কেজি ইলিশ

Reporter Name / ১৭১ Time View
Update : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে দুই ধাপে ভারতে ৬ হাজার ১৭৫ কেজি ইলিশ রফতানি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে ৩ হাজার ৪৫০ কেজি ইলিশ রফতানি করা হয়েছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর প্রথম ধাপে ২ হাজার ৭২৫ কেজি ইলিশ রফতানি করা হয়। প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য ১০ ডলার করে নেয়া হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. মাহফুজ হোসেন বলেন, সরকার অনুমোদিত রফতানিকারক প্রতিষ্ঠান ফাটিয়া ইন্টারন্যাশনাল দুই ধাপে ৬ হাজার ১৭৫ কেজি ইলিশ রফতানি করেছে।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!