Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বরই চাষে মডেল আজাদুর রহমান, বদলে দিচ্ছেন এলাকার কৃষিচিত্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণে এগিয়ে এলো কমলগঞ্জ প্রেসক্লাব কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা

ফলো আপ :: অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ালেন পৌর মেয়র

রিপোটার : / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

কমলকন্ঠ রিপোর্ট ।।

কমলগঞ্জের ভানুগাছ বাজারে গতকালকের ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের পাশে দাড়ালেন কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমদ । আজ বুধবার (১১ অক্টোবর) দুপুরে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের আংশিক বালিগাঁও গ্রামের র্দূঘটনা কবলিত পরিবার গুলোর কাছে খাদ্যসামগ্রী ও শীত বস্র পৌছে দেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।

      উল্লেখ্য যে, গতকাল মঙ্গলবার দুপুরে হাবিবুর রহমানের ঘর থেকে এই আগুনের সুত্রপাত হয়। স্থানীয় এলাকাবাসী ও কমলগঞ্জ ফায়ার সার্ভিসের সহোযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ অগ্নিদগ্ধ বা আহত হননি। তবে অগ্নিকান্ডে ৬ পরিবারের টিনের তৈরী বসত ঘরসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সহায় সম্বল হারিয়ে এখন নিঃস্ব ৬ পরিবারের মানুষ।

     অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কামাল মিয়া, রঙ্গি বিবি, হালিমা খাতুন, রুনা বেগম,মতিন মিয়া ও হাবিবুর রহমানের পরিবারের স্বপ্নগুলোও আজ চাঁপা পড়েছে বসত ভিটার উপর জমে থাকা ধ্বংশ স্তুপের ভিতর। আকস্মিক এই বিপদে এখন কোথায় যাবে, কী করবে তা নিয়ে দিশেহারা তারা।

        কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, পৌরসভার পক্ষ থেকে তাদের ৬ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, বস্ত্রসহ প্রয়োজনীয় খাবার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। ঘর তেরী করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। তাদের কোনো অসুবিধা হবে না। আমি তাদের সব সময় খোঁজ খবর রাখছি।

     এছাড়াও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান বিভাগ থেকে গতকাল ঘটনার সাথে সাথে প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে সহযোগিতা করা হয়েছে। পরবর্তীতে আরও সহযোগিতা করার আশ্বাস দেয়া দেয়া হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!