Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা গভীর রাতে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিলেন ইউএনও আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে তারুণ্যের জয়ধ্বনি ই-লার্নিং ওয়েব পোর্টাল প্রোমোশনাল প্রোগ্রাম

রিপোটার : / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ওয়াই মুভস প্রকল্পের আওতায় ইয়ুথ ফর চেইঞ্জ বাংলাদেশ এবং রিলায়েন্ট উইমেন ডেভলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে “লেট আস শাইন” ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সোমবার (৯ অক্টোবর) তারিখে কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৪০ জন কিশোরী ও যুবনারী এবং শব্দকর স¤প্রদায়ের প্রতিনিধি, অভিভাবক, ৩৫ জন কিশোরী ও বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হোসনে আরা তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদ ভ‚ইয়া, ওয়াই মুভস প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার নিলুফা নার্গিস পূর্বাশা, টেকনিক্যাল স্পেশালিষ্ট জহুরা হার্জিনা, মনিটরিং এন্ড ইভ্যালিয়েশন অফিসার সিমসাদ নামরিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রধান শিক্ষক নিরঞ্জন দেব, শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ চন্দ্র কর, স্কুল শিক্ষার্থী সুমী রানী কর, জ্যোতিকা রানী কর প্রমুখ। অনুষ্ঠানে কিশোরী ও যুব নারী ও শব্দকর স¤প্রদায়ের প্রতিনিধিগণ তাদের বিভিন্ন রকমের সমস্যার কথা তুলে ধরেন এবং উপস্থিত উপজেলার দ্বায়িত্বরত কর্মকর্তাগণ তা সমাধানের আশ্বাস ও বিভিন্ন দিক নির্দেশনা দেন।উল্লেখ্য যে, সিডার অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সার্বিক সহযোগিতায়, ইয়ুথ ফর চেইঞ্জ বাংলাদেশ ও আরও ১৪ টি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশে ২০১৯ সালের জুলাই মাস থেকে “ওয়াই মুভস্ (ইয়ুথ মুভমেন্টস)” নামের প্রকল্পটি বাস্তবায়িত হয়ে আসছে। প্রকল্পটি দেশের তরুণদের বিশেষত মেয়েদের অংশগ্রহণ, সুরক্ষা এবং যৌন প্রজনন স্বাস্থ্যের অধিকারের পাশাপাশি একটি গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সুশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!