Logo
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান, ১লাখ টাকা জরিমানা মৌলভীবাজারে ডিবির অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা দেবীর পূজায় লক্ষাধিক ভক্তের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতালে ভূল চিকিৎসায় ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ।। আটক-১ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন ভানুগাছ রেলপথে দুর্ঘটনা: ট্রেন থেকে পড়ে প্রাণ গেল জুবায়েরের কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু আজ থেকে কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা পূজা শুরু বিএমইটির বৃত্তি পেল কমলগঞ্জের মনিপুরী মুসলিম শিক্ষার্থীরা

বড়লেখা উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করা হবে- পরিবেশ মন্ত্রী

Reporter Name / ৮০৮ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাকে শীঘ্রই মাদকমুক্ত ঘোষণা করা হবে। মাদকগ্রহণ ও উশৃংখল আচরণসহ সকল সমাজবিরোধী কার্যক্রম থেকে যুবসমাজকে বিরত রাখতে আরও কার্যকরী উদ্যোগ গ্রহণের জন্য মন্ত্রী এসময় জেলা পুলিশের প্রতি আহবান জানান। তিনি বলেন, পুলিশের কার্যক্রম সহজ করতে উপজেলার পুলিশ তদন্ত কেন্দ্রের অফিস ভবন পাকাকরণ এবং আধুনিক দ্রুতগতির গাড়ি সরবরাহসহ অন্যান্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
৯ অক্টোবর শুত্রুবার দুপুরে বিট পুলিশিং এর মাধ্যমে জনগণের দোড়গোড়ায় পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক মোবাইল সেবা গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এসব কথা বলেন। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুখ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম আল ইমরান প্রমুখ।

পরিবেশ মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলে বাংলাদেশে বৈশ্বিক মহামারি করোনা সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এই চরম সংকটকালে সমাজের সকল অসহায় শ্রেণির মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মন্ত্রী বলেন, সরকারের উদ্যোগের ফলে দেশে কোনো কর্মহীন, গৃহহীন, খাদ্যহীন মানুষ থাকবেনা। উপস্থিত পুলিশ সদস্য ও সাধারণ জনগণের উদ্দ্যেশ্যে মন্ত্রী বলেন, পুলিশ ও জনগণের পারস্পরিক সহায়তার মাধ্যমে আমরা মাদক, সন্ত্রাসসহ সকল প্রকার আইনবিরোধী কার্যক্রমমুক্ত একটি বাসযোগ্য সমাজ গড়তে সক্ষম হবো।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!