Logo

পূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস কমলগঞ্জ থানা পুলিশের

Reporter Name / ১১১ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষে কমলগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮অক্টোবর) কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ উপজেলার উত্তর ভানুবিল যুব সংঘ সার্বজনীন পুজা মন্ডপ, ভানুবিল পূর্বপল্লী সার্বজনীন পুজা মন্ডপ, ঘোরামারা দক্ষিন সার্বজনীন পুজা মন্ডপ, আদমপুর কেন্দ্রীয় দুর্গাবাড়ী সার্বজনীন পুজা মন্ডপ সহ আরও কয়েকটি পূজামণ্ডপ এবং পূজার প্রস্তুতি পরিদর্শন করেন।

এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন এবং পূজায় কমলগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস প্রদান করেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!