Logo

কমলগঞ্জে পূজামন্ডপে নিরাপত্তায় থাকবে ৯০৪ জন আনসার সদস্য

Reporter Name / ৯০ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষে ১৪৮টি মন্ডপে সার্বিক নিরাপত্তায় ৯ শত ৪ জন আনসার ও ভিডিপি’র সদস্য দায়িত্ব পালন করবেন। এ লক্ষে মঙ্গলবার ৮ অক্টোবর দুপুর ১২ টায় উপজেলা আনসার ও ভিডিপি’র আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার জানিয়েছেন, এবছর উপজেলায় ১৩৭টি সার্বজনিন ও ১১টি ব্যক্তিগত মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পুজামন্ডপে আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় ৪ শত ৫২ জন পুরুষ, ২শত ৯৬জন মহিলা, ৮ জন পিসি ও ১শত ৪৮জন এপিসিসহ ৯ শত চারজন আনসার ও ভিডিপি’র সদস্য মোতায়েন থাকবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান ,দুর্গাপূজায় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের পাশাপাশি পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে, এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। তারাও বিভিন্ন ইউনিয়নে টহলের দায়িত্বে থাকবেন।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!