Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বরই চাষে মডেল আজাদুর রহমান, বদলে দিচ্ছেন এলাকার কৃষিচিত্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণে এগিয়ে এলো কমলগঞ্জ প্রেসক্লাব কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা

কমলগঞ্জে গুড নেইবারস কর্তৃক শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

রিপোটার : / ১১১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। আন্তর্জাতিক বেসরকারী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র আয়োজনে ১৮ বছর পূর্ণ শিশুদের সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ৮ অক্টোবর বিকেলে কমলগঞ্জ উপজেলার আদমপুর নয়াপত্তনস্থ গুড নেইবারস বাংলাদেশ কার্যালয়ের মিলানায়তনে সম্মাননা এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। মৌলভীবাজার সিডিপি’র ব্যবস্থাপক রোমি রতন গমেজ এর সভাপতিত্বে ও একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক সুরচন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার প্রবীর নকরেক। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, আদমপুর ইউপি সদস্য মনিন্দ্র কুমার সিংহ, সাংবাদিক এম মোনায়েম খান। অন্যান্যদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন ১৮ বছর পূর্ণ সম্মাননা প্রাপ্ত আব্দুর রাজ্জাক, জেবিন আক্তার, নাসনিন আক্তার, সুমি বেগম, তামান্না বেগম ও উপমা সিনহা প্রমুখ।

উল্লেখ্য, গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি কর্তৃক ২০০৯ সাল থেকে শিশু শিক্ষার্থী হিসাবে শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সহযোগিতা ধারাবাহিকভাবে করে আসছে। ২০২০ সালে এ সকল শিক্ষার্থীরা ১৮ বছর পূর্ণ হওয়াতে গুড নেইবারস বাংলাদেশ তাদেরকে সম্মাননা প্রদান করে। একটি ব্যতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে এ সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা অনেকে আবেগে আপ্লুত হয়। পরে উপস্থিত ১৮৫ জন ১৮ বছর পূর্ণ শিক্ষার্থীদের সম্মাননা হিসাবে উত্তরীয়, সনদপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!