Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পূজা উপলক্ষে নাগড়া- যোদ্ধাপুরের সনাতনীদের সাথে মেয়রের মত বিনিময় ও অনুদান প্রদান

রিপোটার : / ৪০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

কমলকন্ঠ রিপোর্ট ।।

সনাতনী ধর্মালম্বীদের সাথে সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জ পৌরসভার নাগড়া- যোদ্ধাপুরের সনাতন ধর্মাবলম্বীদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌর মেয়র তার ব্যক্তিগত তহবিল থেকে যোদ্ধাপুর মন্দির উন্নয়নের জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করেন ।

শনিবার ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নাগড়া- যোদ্ধাপুর সার্বজনীন পূজামন্ডপে কমলগঞ্জ পৌর প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা জহির আলম নান্নুর সঞ্চালনায় অনুষ্টিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, পৌর পূজা উদযাপন পরিষদ ও কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, জাতীয় হিন্দু মহাজোট মৌলভীবাজার জেলা শাখার নির্বাহী সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ ।

বক্তব্য রাখেন ওয়ার্ড যবলীগের সম্পাদক রঞ্জিত মালাকার, নাগড়া- যোদ্ধাপুর সার্বজনীন পূজা কমিটির সাবেক সভাপতি, মানিক রাম মালাকার, গঙ্গা রাম মালাকারসহ বর্তমান পূজা উৎযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!