Logo

মৌলভীবাজারে গ্রাম পর্যায়ে সেবা নিশ্চিত করতে পুলিশের নতুন উদ্যোগ

Reporter Name / ৭৫০ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। পুলিশের কার্যক্রম সাধারণত মাঠ কেন্দ্রিক। যেখানে ঘটনা ঘটে বা ঘটনা প্রতিরোধ করতে মাঠ পর্যায়ে পুলিশকে উপস্থিত থাকতে হয় সবার আগে। আর এই উপস্থিত থাকার জন্য প্রথমেই প্রয়োজনে পুলিশের নিজস্ব পরিবহন ব্যবস্থা। কিন্তু বাংলাদেশের পুলিশের নিজস্ব যানের রয়েছে সংকট।

মৌলভীবাজার জেলায় এই সংকট কাটাতে উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার ফারুক আহমেদ।

জেলার গ্রাম পর্যায়ে পুলিশের সেবা পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নের মধ্যে পুলিশের যাতায়াত ব্যবস্থা সহজ করার লক্ষ্যে ৭ অক্টোবর কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নে  “ইউনিয়ন ভিত্তিক মোবাইল সেবা যান” বিতরণ উদ্বোধন করা হয়েছে যা পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হবে।

বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল)  আশরাফুজ্জামান, কমলগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল রহমান, রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতিখার আহমেদ বদরুল  এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!