Logo
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মৌলভীবাজারের আগর শ্রমিকদের মানবেতর দিন যাপন

রিপোটার : / ৮১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের বড়লেখায় তৈরি করা আগর ও আতর অতিমূল্যবান। দেশে বিদেশে রয়েছে এই আতরের খুব সুখ্যাতি। আতরের মূল্য কখনো কোটি টাকা ছাড়িয়ে যায়। অথচ এ শিল্পের নেপথ্য কারিগরদের জীবন-জীবিকা করোনা কালিন সময়ে বড় কঠিন হয়ে পরেছে। আগর ও আতর ব্যবসায়ীরা কোটি কোটি টাকার লাভ করলেও এ শিল্পের কারিগরদের জীবনমানের কোন পরিবর্তন আসেনি। নুন আনতে পান্তা ফোরানো অবস্থায় কাটে তাদের দিন ।

বাংলাদেশে প্রতি বছর বড়লেখার আগর ও আতর রপ্তানির মাধ্যমে আয় হয় কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। বর্তমানে আতরের মূল্যবৃদ্ধি পেলেও হুমকির মুখে শ্রমিকদের জীবন ।

মৌলভীবাজারের সবচেয়ে আতরসমৃদ্ধ উপজেলা হচ্ছে বড়লেখা। উপজেলার সুজানগর ইউনিয়নের প্রতিটি বাড়িতে রয়েছে আগরের গাছ। এছাড়া জেলার বিভিন্ন পাহাড়ি জনপদে বিচ্ছিন্ন ভাবে আগর গাছ রয়েছে। তবে সুজানগরের প্রতিটি বাড়িতে আছে আগর প্রক্রিয়াজাত করণ কারখানা। এই সুজানগর গ্রামের আগর শ্রমিকের নাম সুরুজ মিয়া রহিম মিয়া ছিদ্দেক আলী মূলধনহীন শ্রমিকরা যুগ যুগ ধরে মূল্যবান সুগন্ধি আতর তৈরি করে আসলেও তাদের জীবনের চাকা থেমে আছে আদিম কালে।

প্রতিদিনের ব্যয় মিটিয়ে সামান্য পুঁজি (টাকা) জমিয়ে আগর কাঠ কিনে আগর উড তৈরি করে বিক্রি করেন। এতে তাদের বাড়তি কিছু আয় হয়। তবে জীবন যাত্রার বিশেষ কোন পরিবর্তন আসে না। এ গ্রামের হাজারের ওপর আগর শ্রমিক রয়েছেন।

অভাবী মানুষগুলো বেশির ভাগ সময় অন্যের কাজ করে দিন কাটান। আগরের কাঠ থেকে কালো ও সাদা অংশগুলোকে বাটাল দিয়ে কেটে কেটে আলাদা করেন। সারাদিন আট-দশ ঘণ্টা কাজ করে তিনশ’ থেকে সাড়ে তিনশ” টাকা মজুরি পান। আর বাড়তি কিছু টাকা জোগাড় করতে পারলে নিজেরা আগর কাঠ কিনে আগর উড তৈরি করে ডিলারের কাছে বিক্রি করে যত সামান্য বাড়তি আয় করেন কিছু শ্রমিক।

শ্রমিকরা জানান, সন্তানদের লেখাপড়া, পরিবারের খাবার খরচ ৩শ’ টাকার মজুরি দিয়ে চলে না। ফলে অবাব অনটনের মধ্যেই অনেকটা যুদ্ধ করে তাদের সংসার চালাতে হয়। সন্তানদের চাহিদা মেটাতে পারেন না আর না পারেন তাদের শিক্ষিত করে অন্য পেশার উপযোগী করে গড়ে তুলতেও পারছেন না। তাই যুগ যুগ ধরে পূর্ব পুরুষের পেশাকে আকড়ে পরে আছেন।

কথা হয় মরিয়ম আগর আতর ইন্ডাস্ট্রির পরিচালক সজীব আহমেদের সাথে তিনি বলেন, সুজানগর গ্রামে হাজারের উপর আগর শওমিক আছেন যারা খুবই গরীব। দিন আনে, দিন খায়। এসব শ্রমিকদের যদি সরকারি কোনো সাহায্য বা ভাতার ব্যবস্থা করে দেওয়া হতো তাহলে তাদের জীবনে কিছুটা সচ্ছলতা ফিরে আসতে পারে।

এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান সোমবার বলেন, আগর শ্রামকদের বিষয়টি এতদিন আমার দৃষ্টিতে ছিল না। আগর ও আতরের অসহায়-অসচ্ছল শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার ব্যবস্থা নেয়া হবে। আমি বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে আনবো।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!