Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

বাজারে দাম বেশী || কমলগঞ্জে ওএমএস কেন্দ্রে দীর্ঘ লাইন ।। বিতরণে অনিয়মের অভিযোগ

রিপোটার : / ৭৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

কলকন্ঠ ডেস্ক ।। বাজারে চালের দাম বেশী ধাকায় মৌলভীবাজারের কমলগঞ্জে স্বল্পমূল্যে চাল ও আটা কিনতে ওএমএস কেন্দ্রে ছুটছেন ক্রেতারা। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও পণ্য কিনতে না পেরে হতাশ হতে হচ্ছে অনেককে। অপরদিকে এসব ওএমএস কেন্দ্রে চাল-আটা বিতরণে অনিয়মের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ব্যাপারে প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার,আদমপুর, পৌরসভা সহ বেশকটি ওএমএস কেন্দ্রে গিয়ে দেখা যায়, ওএমএস কেন্দ্রগুলোতে কর্মহীন মানুষের উপচে পড়া ভিড়। ওএমএস এর চাল-আটা নিতে আসা মানুষের দীর্ঘ লাইন। অনেককেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে খালি হাতে ফিরতে হচ্ছে । আবার বিত্তশালী এবং ব্যবসায়ীদের কাছে নিয়ম বহির্ভূত বিক্রির অভিযোগও রয়েছে।

উপজেলার মুন্সীবাজার পাম্প সিটি এলাকার ওএমএস কেন্দ্রে উপস্থিত উপকারভোগীরা জানান, ৫ কেজি চাল-আটা কিনলে আধা কেজি থেকে প্রায় এক কেজি পরিমাণ কম পাচ্ছেন ভুক্তভোগীরা।

চাল নিতে আসা হেলন বেগম জানান, আমি নিজ চোখে দেখেছি এক বস্তা চাল বিক্রি করছেন ডিলার। মুন্সীবাজারের ব্যবসায়ী একজন ২০ কেজি চাল নিয়ে গেছেন, অথচ আমরা আসলে চাল পাইনা।

দিনমজুর সুরেশ শব্দকর জানান, ৫ কেজি চাল কিনে নিলে ৫০০ গ্রাম কম মিলে এবং নিয়মবহির্ভূত বিভিন্ন শ্রেণীর নেতাদের কাছে চাল-আটা বিক্রি করার কারণে আমরা দীর্ঘ সময় লাইনে থাকার পর শুন্য হাতে বাড়ি ফিরতে হয়। তাছাড়া সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার করেন ডিলার ও তার লোকজন। দিনমজুর শুকুর মিয়া বলেন, ৫ কেজি চাল কিনলে ৩৫০ গ্রাম কম ও আটা ৩০০ গ্রাম কম দিচ্ছেন তারা। আমরা প্রতিবাদ করলেও তারা এতে কর্ণপাত করেনি।

এ ব্যাপারে নাম তালিকা ভুক্ত করার দায়িত্বে থাকা লুৎফুর রহমান নামে এক লোক নিজেকে ওএমএস এর ডিলার পরিচয় দিয়ে সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেন। তিনি বলেন, চাল ও আটার মান খুব ভালো। বাজারে বাড়তি দামে চাল ও আটা কিনতে নাভিশ্বাস উঠেছে নিম্নআয়ের মানুষের। তাই তারা ভিড় করছেন এমএসের ডিলারের কাছে। চাহিদা খুব বেশী। বিক্রি শুরুর কয়েক ঘন্টাতেই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় অনেককেই খালি হাতে বাড়ি ফিরে যেতে হচ্ছে। চাপ সামাল দেওয়ার জন্য বরাদ্দ বাড়ানো জরুরি বলে জানান তিনি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান।
তিনি বলেন সরকারি বিধিমোতাবেক সুষ্ঠুভাবে ওএমএস কার্যক্রম পরিচালনার কঠোর নির্দেশনা আছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!