Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সড়ক ধারের গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ

রিপোটার : / ১৯৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

কমলকন্ঠ ডেম্ক ।।

কমলগঞ্জ উপজেলার আদমপুর থেকে নইনারপার সড়কের পাশ থেকে ৫টি আকাশমনি গাছ কেটে নিয়ে যাওয়ার সময় ৭ খন্ড গাছ, ব্যবহৃত মোটরসাইকেলসহ টমটম আটক করেছে বনবিভাগ। গাছগুলো রোপন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২ অক্টোবর সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় গাছের খন্ডাংশ ও ব্যবহৃত যানবাহন আটক করা হয়।

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেটে ফেলা ৫টি আকাশমনি গাছের ৭টি খন্ডাংশ উদ্ধার করা হয়। এসময় গাছ কাটার সাথে জড়িত আদমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকারিয়া এর মোটরসাইকেল পাওয়া যায়। একই সাথে গাছ বহন করে নেয়ার জন্য একটি টমটম, একটি করাত উদ্ধার করা হয়। জাকারিয়া এর নির্দেশে দীর্ঘদিন ধরে রাস্তার পাশের মূল্যবান গাছ কেটে বিলীন হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে আদমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকারিয়া অস্বীকার করে বলে কে বা কারা গাছ কাটার সাথে জড়িত তা জানা নেই এবং মোটরসাইকেলটিও তার নয় বলে দাবি করেন।

এব্যাপারে আদমপুর বনবিট অফিসার মো. ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তার পাশের গাছগুলো এলজিইডি’র। এখানে দেখবালের দায়িত্বও তাদের। তারপরও খবর পেয়ে সরেজমিনে গিয়ে গাছের খন্ডাংশ ও যানবাহন আটক করা হয়েছে। এসময় গাছ চোরেরা দৌড়ে পালিয়ে গেছে।

কমলগঞ্জ উপজেলা এলজিইডি’র প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!