Logo
সংবাদ শিরোনাম :
দীর্ঘ লড়াইয়ের পর মৌলভীবাজার-৪ আসনে জয় মুজিবুর রহমানের ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

রিপোটার : / ৭৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। ‘সংঘাত নয়, সম্প্রীতি’ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে আন্তর্জাতিক অহিংস দিবস। উপলক্ষে শুক্রবার (২ অক্টোম্বর) সকাল ১১ টায় শ্রীমঙ্গল পেষ্ট্রোল পাম্প চত্ত্বরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল এর উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইলেক্টরাল ফান্ড ও ইউকে এইড এর সহযোগীতায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিএফজি শ্রীমঙ্গলের কো-অডিনেটর সৈয়দ ছায়েদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসলাম খান, মৌলভীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার,বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েক আহমদ,উপজেলা জাসদের সভাপতি হাজী এলেমান কবির,বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য এবং সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, পৌর আওয়ামী লীগ এর জয়েন্ট সেক্রেটারি ও পিএসজির অ্যাম্বাসেডর জহির আহমদ শামীম, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিল ও পৌর যুবদলের সাবেক সেক্রেটারি মীর এমএ সালাম, শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী আসমা, ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মামুন আহমদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি শ্রীমঙ্গল উপজেলা সভাপতি দেওয়ান মাসুক প্রমুখ।অনুষ্ঠানে জাতীয় পার্টির উপজেলা শাখার সাবেক যুগ্ন সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, পিএফজি সদস্য মো: আনহারুল ইসলাম, শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি দিলীপ কুমার কৈরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বক্তারা বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন হওয়ার আহবান জানান এবং সংঘাত কারো বা কোন দেশের কল্যাণ বয়ে আনেনা বলে জানান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!