Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জের সনাতনীদের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময়

রিপোটার : / ১৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। শুক্রবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় বিএনপি নেতার খুশালপুরস্থ নিজ বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
সভায় জেলা বিএনপি নেতা অলি আহমদ খান, কমলগঞ্জ উপজেলা বিএনপি নেতা দুরুদ আলী, মো: আবুল হোসেন, সিরাজুল ইসলাম, শোয়েব আহমদ, লক্ষ্মী মোহন সিংহ, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, পূজা উদযাপন পরিষদের নেতা অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, নারায়ণ মল্লিক সাগর, লিটন দত্ত, শিমুল কান্তি পাল, রাজু দত্ত, সমরেন্দু সেনগুপ্ত বুলবুল, রনজিত অধিকারী, নির্মল এস পলাশ, যুব ঐক্য পরিষদ সভাপতি পিন্টু ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি-জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই ভাই ভাই হিসেবে মিলেমিশে থাকতে চাই। তাই হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমাদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজা মন্ডপ পাহারায় থাকবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা নির্বিঘœ ও শাšিপূূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন। তিনি আরো বলেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিগত দিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। কোনভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া যাবে না। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
সভায় কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ জানান, আগামী ৯ অক্টোবর থেকে উপজেলায় এবার মোট ১ শত ৩৭টি সার্ব্বজনীন ও ১১টি ব্যক্তিগত পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনে তারা সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভা শেষে উপজেলার মণিপুরি সম্প্রদায়সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে পৃথক মতবিনিময় করেন বিএনপি-জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!