Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জনগণ আবার রুখে দাঁড়াবে: মামুনুল হক নতুন মেরুকরণে মৌলভীবাজার–৪: প্রচারণায় প্রীতম দাস

অপহরণ মামলায় চেয়ারম্যানপুত্র ‘শাহ আলম’ আটক

রিপোটার : / ৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ মালিক মিয়া :

কমলগঞ্জ মাধবপুর ইউপি নির্বাচনী সংবাদ সংগ্রহ করতে গিয়ে যুবলীগ নেতা শাহ আলম কর্তৃক হামলার শিকার বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের ক্যামেরাপার্সন হোসেন বক্ত এর অপহরণ ও মারধরের ঘটনার মামলায় মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যেট আদালতে হাজিরা দিয়ে জামিন চাইলে বিঞ্জ আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।

জানা য়ায়, বিগত ৫ জানুয়ারি সিলেট বিভাগের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে নির্বাচন কমিশনের ইস্যুকৃত গাড়ি ও পাস নিয়ে বের হলে পূর্ব পরিকল্পিত ভাবে পথিমধ্যে ঝপলারপাড় এলাকায় তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসিদ আলী’র নির্দেশে হোসেন বক্তকে অপহরণ করে নিয়ে গিয়ে মারধর করে গুরুতর আহত করে। আসিদ আলী পরবর্তীতে চেয়ারম্যান নির্বাচিত হন।

এ ঘটনার প্রতিক্রিয়ায় ওয়াশিংটন ডিসিতে সিপিজে এশিয়ার প্রোগ্রাম সমন্বয়কারী স্টিভেন বাটলার ২৫ আগস্ট এক বিবৃতিতে,হোসেন বক্তকে অপহরণ ও মারধরের ঘটনাটি দেখিয়ে দিচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা নির্বাচন কাভার করার সময় যে উল্লেখযোগ্য মাত্রার বিপদের সম্মুখীন হতে পারে। কর্তৃপক্ষকে অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের জবাবদীহিতার আওতায় আনার দাবী জানান। এছাড়া এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।

ঘটনায় হোসেন বক্ত বাদী গত ২৮/৮/২৪ ইং কমলগঞ্জ থানায় মাধবপুর ইউনিয়ন যুবলীগ নেতা শাহ আলম ও নামীয় ৯ জন সহ গংকে আসামী করে মামলা দায়ের করেন। এই মামলায় ২৪ সেপ্টেম্বর মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যেট আদালতে হাজিরা দিয়ে জামিন চাইলে বিঞ্জ আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।

উল্লেখ্য যে, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আসিদ আলী ও তার ছেলে ইউনিয়ন যুবলীগ নেতার বিরুদ্ধে নন্দরানী চা বাগানের মার্ডার মামলার এজাহার ভুক্ত আসামী সহ চুরি, ডাকাতি, বালু মহাল লুট, নারী নির্যাতন সহ নানা অনিয়ম ও দূর্নীতির একাধিক অভিযোগ রয়েছে।

এদিকে মামলার বাদী হোসেন বক্ত অভিযোগ করেছেন যে, তার মামলার অন্য আসামীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে এবং মামলা তোলে নেয়ার জন্য হুমকি ধমকি দিয়ে আসছে। যার কারনে জীবনের নিরাপত্তাহীনতা সহ আতংকে ভোগছেন। মামলার অন্য আসামীদের দ্রত গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!